ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু হলেন,সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রামের সুজন মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন ৬।
৭ মার্চ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন গাইবান্ধা থেকে ছেড়ে আসা শাহিন শাওন নামে একটি বাস পলাশবাড়ী দিকে যাচ্ছিলেন। বাসটি ঠুটিয়াপুকুর নামকে স্থানে একটি যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়, এ সময় ভ্যানে থাকা সাজ্জাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। ভ্যানের অপর চার যাত্রী গরুত্বর আহত হলে তাদেরকে স্থানীয় পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, বাসটি আটক করা হয়েছে,নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com