এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে সেবা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত, সেবা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে এবং ১ জন দ্বিতীয় স্থান সহ ৪জন বিজয়ী হয়েছে।
বুধবার ( ৬ মার্চ ) সকালে ঢাকার সাভারে বিকেএসপি কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে দৌড় খেলায় প্রথম তামান্না আক্তার, ফুটবল খেলায় মোসাম্মৎ স্বর্ণা আক্তার, ব্যাডমিন্টন প্রথম কিবরিয়া হোসেন সাদ, সাঁতারে দ্বিতীয় স্থান সূচী আক্তার বিজয়ী হয়েছেন।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো:মোতাহের হোসেন এনডিসি,পিএসসি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com