এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাতের বেলায় কবরের উপর কন্নার শব্দ শুনে অটোরিকশা চালকের হাতে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক দেওয়া হয়েছে। দত্তক পেলেন নিঃসন্তান চিকিৎসক দম্পতি।
উপজেলা সমাজসেবা কার্যালয়ে শিশু কল্যাণ বোর্ডের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে নান্দাইলের মুশুলি ইউনিয়নে রাতের বেলায় কবরের উপর থেকে কান্নার শব্দ শুনে নবজাতককে উদ্ধার করেন সুরুজ মিয়া নামে এক অটোরিকশা চালক।পরে তিনি শিশুটিকে নান্দাইল মডেল থানায় নিয়ে যান এবং পুলিশের সহযোগিতায় শিশুটির চিকিৎসা সেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর থেকে শিশুটি সুরুজ মিয়া ও তার স্ত্রী লাকী বেগমের যত্নে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে তাকে দত্তক নেওয়ার জন্য উদ্ধার কারী সুরুজ মিয়া সহ অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। পরে দত্তকের বিষয়টি বিষয়ে চূড়ান্ত করতে উপজেলা সমাজসেবা কার্যালয় শিশু কল্যাণ বোর্ডের সভা হয়।
সেখানে একাধিক আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক দম্পতির আবেদনটি চূড়ান্ত করা হয়। শিশুটির ভবিষ্যত নিরাপত্তার কথা বিবেচনা করেই নিঃসন্তান এবং সচ্ছল চিকিৎসক দম্পতিকে বেছে নেওয়া হয়েছে বলে তিনি জানান। পরে কাগজপত্র প্রস্তুতি শেষে এবং আইনানুগ ব্যবস্থা শেষে শিশুটিকে চিকিৎসক দম্পতির জন্য ব্যবস্থা করা হয়। নিঃসন্তান চিকিৎসক দম্পত্তির বাড়ি রংপুর।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com