ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট মোজাম বিনোদন পার্কে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় পতিতাসহ ১০ জন গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিনোদন পার্কের মালিকসহ ম্যানেজার পালিয়ে যায়।গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন খদ্দের ৫ জন পতিতা।
শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া মোজাম বিনোদন পার্কে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রফিকুল ইসলাম ঘোড়াঘাট থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে নারীসহ ১০ জন গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত।
গ্রেফতারকৃত হলেন মোছা. শারমিন(৩০), মাহি(১৮),মারিয়া(২০),শ্রাবনী( ২৫) মাহবুবা (২৫)। কাদের মিয়া( ২২), সুজাউল (৪০), সারোয়ার( ৩০),গাউসুল আযম( ২৭),মতিয়ার রহমান(৪০) ।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ৫ জন পতিতাকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড ও ৫ জন খদ্দেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।
ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে বাগানের নির্মানাধীন আবাসিক থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদেরকে গ্রেফতার করি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com