মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: আধুনিকতার ছোয়া পেল ঝিনাইদহের কালীগঞ্জ শহর। প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে শহরের প্রানকেন্দ্র বাজার সড়কে ডিভাইডার স্থাপন করা হয়েছে সড়ক বাতি। রাতের আলোর ঝলকানীতে মনোরম দৃশ্যে পাল্টে গেছে শহরের চিত্র। মঙ্গলবার রাতে সুইচ টিপে ওই সড়ক বাতির উদ্বোধন করেন ¯’ানীয় সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধিতে শহরের প্রধান সড়কে ডিভাইডার ও আধুনিক সড়ক বাতি স্থাপন করা হয়েছে। এতে দিনে ও রাতে পৌরবাসির চলাচলে সুবিধা পাবে।
তিনি আরো বলেন, এমপি আনোয়ারুল আজিম আনারের সহযোগিতায় কালীগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরে কাজ করে যাবেন। এ অনুষ্টানে পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু সহ অন্নান্য কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com