ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ১৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ সহ গাঁজা চাষী ও সেবী সহ ৪ জন আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন গাঁজা চাষী ও ৩ জন গাঁজাসেবী। শনিবার রাত ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে গাঁজা চাষী বীরবলের বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার মূল্যের গাঁজার গাছ জব্দ সহ তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের শ্রী ভেলুরামের ছেলে গাঁজা চাষী বীরবল (৪০) গাঁজাসেবী শ্রী মনিন্দের ছেলে সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ আলম (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের মৃত পুলিন চন্দ্র দাসের ছেলে উপেন দাস (৫৫)।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, দীর্ঘ কয়েকমাস থেকে নিজ বাড়িতেই গাঁজার গাছ চাষ করেছিলেন আসামী বীরবল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দ সহ চাষী ও গাঁজা সেবনরত অবস্থায় আরও ৩ জনকে আটক করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের রোববার দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com