ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২ হাজার ৫৫১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) থেকে উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি ও একটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্টিত হবে।
উপজলো মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯৪ জন, রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৮৭১ জন, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৩ জন, রামেশ্বর দারুল হুদা ফাজিল মাদ্রাসায় দাখিল কেন্দ্রে ৩৬৭ জন ও এসএসসি ভোকেশনাল নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬৬ জন। উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্যে নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার ৫টি কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com