ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধাঃ জেলা সদরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার প্রাণ গেল চাচার ছুরিকাঘাতে । নিহত হলেন,গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চাচা মোকছেদুল ইসলামের ছুরিকাঘাতে ভাতিজা মাহফুজুর রহমান নিহত হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় তাহের মুন্সির ছেলে মাহফুজুর রহমান। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে চাচা মোকছেদুলের সঙ্গে ভাতিজা মাহফুজুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বিকেলে দুজনার মধ্যে বাগ-বিতণ্ডা ও হাতাহাতি হয়।একপর্যায়ে মোকছেদুল ধারালো ছুরি দিয়ে ভাতিজা মাহফুজুরের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্বজনরা আহত মাহফুজুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com