তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শামসুন নাহার জালাল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুন নাহার জালাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের জিলানী।বিদ্যায়ের সহকারি প্রধান শিক্ষক মো.শাহীনুর ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান আরা হেনা।এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।বিদ্যালয় সুত্রে জানাগেছে এ বছর অত্র বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com