রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (২২ জানুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ১১৪৯১ পিস ইয়াবা, ৪৭৩.৫ গ্রাম ১২০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com