আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে। ২১ জানুয়ারী রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলো - রূপসা থানা হাসিব খান(২০) ও লবণচরা থানার আমিন মোল্লা (২০) । এ সময় তাদের কাছ থেকে ২টি ছোরা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় । আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা, ২১ জানুয়ারী রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com