এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের চারখাই শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক সিলেট যোনের বিয়ানীবাজার এরিয়ার চারখাই শাখা কার্যালয়ে বুধবার (১১ জানুয়ারী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হত-দরিদ্র শীতার্ত সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন এরিয়া ম্যানেজার যীশু দেব শীল
এ ছাড়াও চারখাই শাখার ব্যবস্থাপক সহ সকল সহকর্মী, সুবিধাভুগিরা উপস্থিত ছিলেন।
এরিয়া ম্যানেজার যীশু দেব শীল, বলেন মানুষের আত্ম-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ১৯৭৬ সাল থেকে গ্রামীণ ব্যাংক সময়োপযোগী নানান পদক্ষেপ গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় ব্যাংকটি এবছর সহায় সম্বলহীন, নিঃস্ব সদস্যদের মাঝে কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনা অনুযায়ী সারা দেশে প্রতিটি শাখার সংগ্রামী (ভিক্ষুক)সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com