স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী পুলিশ বক্সের সামনে থেকে সোমাবার রাতে জেলা ডিবি পুলিশের অভিযান চলাকালীন ৫ কেজি গাঁজা সহ একজন মাদক কারবারিকে আটক করে জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় এর নেতৃত্বে একটি দল। আটক কৃত আসামী মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের আবুল কালাম শেখের ছেলে মনিরুল ইসলাম মনির (৪২)।
বাগেরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে একজন মাদক কারবারিকে ফকিরহাটে কাটাখালী পুলিশ বক্সের সামনে থেকে সোমাবার রাতে অভিযান চলাকালীন ৫ কেজি গাঁজা সহ মোংলার সোনাইলতলা গ্রামের আবুল কালাম শেখের ছেলে মনিরুল ইসলাম মনির (৪২)কে আটক করা হয়। আটকতৃতর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com