স্টাফ রিপোর্টার: মেহেরপুর-১ আসন থেকে তিন বারের বিজয়ী সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত মন্ত্রীদের দপ্তর বন্টন করেন। এতে মেহেরপুর থেকে হ্যাট্রিক করা সংসদ সদস্য ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী করা হয়। ২০১৪ সালের প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেহেরপুর- ১আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়ীত্ব পান। পাঁচ বছর সফলভাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়ীত্ব পালনের পর এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পান এবং গত ৭জানুয়ারি বিপুল ভোটে মেহেরপুর-১ আসনে জনগণের ভোটে জয়লাভ করেন তিনি। মেহেরপুর-১ আসন থেকে জয়লাভ করে সংসদ সদস্য হওয়ার হ্যাটট্রিক পূরণ করার গৌরব অর্জন করেন।
১০জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর রাতে মন্ত্রীসভায় শপথের আমন্ত্রণ পান। পরে ১১জানুয়ারি সন্ধায় নতুন মন্ত্রিসভায় শপথ নেন। এর আগে প্রতিমন্ত্রী হিসেবে ৫ বছর দায়ীত্ব পালনের পর তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়ীত্ব পেয়েছেন হ্যাট্রিক বিজয়ী সংসদ সদস্য ফরহাদ হোসেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com