ভোলা প্রতিনিধি: ভোলা সদর-১ আসনের নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ কে বিজয়ী করতে ভোলার মেম্বার এসোসিয়েশন এর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এবং কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক মেম্বারের নেতৃত্বে প্রতিদিন গণসংযোগ করে যাচ্ছেন নেতাকর্মীরা।
মালেক মেম্বারের দায়িত্বশীল ওয়ার্ড গুলোতে নৌকার বিজয় নিশ্চিত করতে রাত-দিন ভোটারদের কাছে গিয়ে তোফায়েল আহমেদ এর দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরেন তারা।
আগামী ৭ই জানুয়ারী বিপুল ভোট কাচিয়া ইউনিয়ন থেকে তোফায়েল আহমেদ কে উপহার দেওয়া হবে বলে আশা ব্যক্ত করেন মালেক মেম্বার। এ সময় উপস্থিত ছিলেন সিরাজ মাল, শ্রমিক লীগ সভাপতি খোকন পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা শাহাবুউদ্দিন সৈয়াল প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com