কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীরা বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে । বিএনপির থেকে ৬বারে বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন পথ সভায় বলেন জামায়াতে ইসলাম একটি সন্ত্রাসী দল, রগকাটার দল । এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে । বিএনপির থেকে বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ভাইরাল হওয়া বক্তব্যে তিনি বলেন আমি নির্বাচিত হলে প্রথমেই দেশ মাতা খালেদা জিয়ার মুক্তির জন্য সারা দেশ ব্যাপী আন্দোলন গড়ে তুলবো।
নির্বাচন কমিশনের কাছে সবাই প্রত্যাশা করে একটি সুষ্ট নির্বাচন হবে। একটি শান্তি ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারে সেইটা নিশ্চিত করবে। কোন অবস্থায় যেন নির্বাচনকে বাধাগ্রস্ত না করতে পারে। ভোটারা আমার উপরে কেন আস্থা রাখবে তা আমার কোন ধারণা নাই। আমি ভোটারদের কাছে ভোট যাচ্ছি যদি আমি ভোটারদের আস্থা অর্জন করতে পারি যে মানুষের জান, মাল নিরাপত্তা দিতে পারবো তাহলেই আমি ভোটের আসা করতে পারি। আমি চেষ্টা করছি কিভাবে জনগণে আস্থা অর্জন করা যায়। ভোট দিবে জনগন যাকে খুশি থাকে দিবে।
জামায়াতে ইসলাম অবশ্যই সন্ত্রাসী দল কাজেই জামায়াতে ইসলাম সন্ত্রাসী করলে কিছু যাই আসেনা। তারা রগ কাটার দল তারা রগ কাটা শুরু করেছে দেশে। তাই আমি অনুরোধ করবো কটিয়াদী-পাকুন্দিয়া বিএনপি নেতা কর্মীদের জামায়াত থেকে সাবধান হন। যারা জামাতের ঘাপটি মেরে আমার দলে আছে তাদের থেকে সাবধান হন। এই বার নির্বাচনটা সুন্দর হচ্ছে তবে জামায়াত ইসলাম নির্বাচনকে বয়কট করে নির্বাচনকে প্রতিহত করা চেষ্টা করছে। যার দায়বার বিএনপির কাধে দিচ্ছে । বিএনপি নির্বাচন বয়কট করেছে এই সরকারে অধীনে নির্বাচনে যাবে না। এইটা বিএনপির সঠিক সিদ্ধান্ত ।
রাজনৈতিক ভাবে বিএনপি অতীতেও যাইনি এবারও যাবে না এইটা তাদের সঠিক সিদ্ধান্ত। অতীতেও অনেকই স্বতন্ত্র নির্বাচন করেছে তাই এবারও আমরা স্বতন্ত্র নির্বাচন করতেছি। কিন্তু বাধা হয়ে দাড়াচ্ছে জামায়াতে ইসলাম তারা চাচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক যাতে মারা মারি হানা হানি করে বিএনপির কাঁধে দিতে পারে । ইতি মধ্যে জামায়াত ইসলাম ঘাপটি মেরে বিএনপি পদ পদবী নিয়েছে অনেকেই ইউনিয়ন সভাপতি সম্পাদক হয়েছে তারা নির্বাচনকে প্রতিহক করার চেষ্টা করছে। আমি বিএনপিকে অনুরোধ করবো আপনার নির্বাচন ভয়কট করেছেন আমি স্বাগতম জানাই কিন্তু প্রতিহত করে আর দলটাকে কলঙ্ক করিয়েন না।
আমি কটিয়াদী-পাকুন্দিয়া বিএনপির নেতা কর্মীদের অনুরোধ করে বলি জামাতের প্রভাবে পরে নির্বাচন বয়কট করে আবারও নেতাকর্মীদের বিপদে ফেলবেন না। কারণ জামায়াত চাচ্ছে আবারও একটি গন্ডগোল লাগিয়ে চোরাগোপ্তা হামলা করিয়ে আবারও সকল দায়ভার বিএনপির উপর চালিয়ে দিতে। আমেরিকা আগেই বলেদিয়েছে এই নির্বাচন যারা বাধাগ্রস্থ করবে তারা সন্ত্রাসী। আমি যেখানে যাচ্ছি সেই খানে জামায়াতের লোকজনের সাথে কথা বলে তারা বলে নির্বাচন প্রতিহত করবে। আমি তো চিনি তাদেরকে যারা জামায়াতে ইসালাম করে বিএনপির পদে আছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com