কেএম সুজন,(টাংগাইল) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইল-৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষ্যে দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের মধ্যপাড়া বাজারে নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ডিসেম্বর) বিকালে এলাসিনের মধ্যপাড়া বাজারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন টাংগাইল-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,সহ সভাপতি এস প্রতাপ মুকুল,সাধারন সম্পাদক মোঃ শিবলী সাদিক,যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ,মোশারফ হোসেন মোর্শেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা,এলাসিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, ছাত্র লীগ সভাপতি মাসুদ রানা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com