সাগর মন্ডল, চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষে বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির উদ্যোগে কুরমনি দুর্গা মন্দির চত্বরে এ নির্বাচনী উঠান অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোহন আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম।
সম্মানিত অতিছি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মহিলা লীগ সভানেত্রী হেলেনা পারভীন, সাধারণসম্পাদিকা সঞ্চিতা সাহা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম অহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যানসাহেব আলী ফরাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা, সদরইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সী প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ওসহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com