সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একটি মসজিদের পাশ থেকে ১৮টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকায় এগুলো নিষ্ক্রিয় করা হয়। এর আগে সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
বোমা নিষ্ক্রিয় শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর খুলনার অধিনায়ক লে.কর্নেল ফিরোজ কবির জানান, কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কালিকাপুর শেখপাড়া মসজিদের পাশে পাকা রাস্তার ধার থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা গুলো উদ্ধার করা হয়। এরপর দুপুরে র্যাব হেডকোয়াটারের নির্দেশে র্যাব-৬ খুলনার অভিজ্ঞ বোমা ডিসপোজাল টিম উদ্ধারকৃত উক্ত ১৮টি বোমা নিষ্ক্রিয় করেছে।
তিনি বলেন, বোমাগুলো নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রেস ব্রিফিংকালে এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার নাজমুল হক। বোম ডিসপোজাল টিম লিডার ডিএডি শামসুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com