সাগর মন্ডল, চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীনের পক্ষে সদর ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় সদর ইউনিয়ন আওয়ামী উদ্যোগে বারাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদারে সঞ্চালণায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শেখ, সাধারণ সম্পাদক গহের উদ্দীন শেখ, সাহিত্য বিষয় সম্পাদক নির্মল কুমার শিকদার, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com