'ডামি নির্বাচন' বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মহসীন মোল্লার নেতৃত্বে নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় অফিস সংলগ্ন স্কাউট মার্কেট, ঢাকা ব্যাংক ভবন ও মসজিদ গলিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) লিফলেট বিতরণ ও গণসংযোগ করে যুবদল।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, আবদুল জব্বার খান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, কেন্দ্রীয় সদস্য কাউছার সরকার মামুন, মোঃ খলিল মৃধা সাংগঠনিক সম্পাদক পল্টন থানা যুবদল, মো: সাইফুল ইসলাম হাওলাদার, মোঃ জহিরুল ইসলাম রনি, মোঃ শামীম, রাসেল বিশ্বাস, মোঃ ফারুক আহমেদ বাবু ও মিজানুর রহমান (মিজান) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com