কেএম সুজন,টাংগাইল প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইল-৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে নৌকার জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ডিসেম্বর)সকালে পাকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নৌকার নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন,ঢাকা উত্তর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার হাসিনা বারি চৌধুরী, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু,শেখ শামছুল হক, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া, পাকুটিয়া ইউপি সদস্য আইয়ুব আজাদ প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com