‘ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ উন্নয়নে মুগ্ধ হয়ে’ জাপা নেতার আ.লীগে যোগদান করেছে।
যোগদান করলেন,গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল আমিন সরকার আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বুধবার রাতে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের যোগ দেন তিনি।মাহমুদ হাসান রিপনের বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগে যোগ দেওয়ার পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে এক মতবিনিময় সভা করেন আল আমিন সরকার। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগে যোগদানের বিষয়ে মো. আল আমিন সরকার বলেন, আমি বর্তমান এমপি ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নে মুগ্ধ। তাই আওয়ামী লীগে যোগ দিয়েছি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com