শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের সাথে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী ১৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এসএম রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারি ডাবলু, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, সহ সভাপতি নাহিদ হাসান রবিন, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, সাংবাদিক আকরাম হোসেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, রঞ্জন কুমার দে, আব্দুল ওয়াদুদ, তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছামসুন্নাহার শিউলি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় শেরপুর উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com