সাগর মন্ডল, চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিজয় দিবসের সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন পর্যায়ের শিল্পীরা দেশত্ববোধক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেণ। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন, বেদবতী মিস্ত্রী, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, শেরে বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামীসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com