এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যদ্ধ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইল দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কামরুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সোসাইটিফর সোসাল ফর সার্ভিসের এরিয়া ম্যানেজার কামরুজ্জামান, প্রভাষক নাজমা আক্তার সহ প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com