ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) গাইবান্ধা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও গাইবান্ধার সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদ এ আদেশ দেন।
নোটিশে বলা হয়, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে ঘোষণার পর গত ১-২ ডিসেম্বর শুমানিগঞ্জ ইউনিয়নে ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ ও আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ শাখার বর্ধিত সভার নামে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়নে উক্ত সভা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন এবং ঘোষিত কর্মসূচি অব্যাহত রেখেছেন। যা ইউটিউব চ্যানেল ‘আরকে টাইমস’ ও ফেসবুকে প্রচারিত হয়।
অত্র অনুসন্ধান কমিটির অনুসন্ধানে উক্ত তথ্যের সত্যতা মিলেছে। এমন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ভোট গ্রহণের নির্ধারিত ৩ সপ্তাহের আগেই নির্বাচনি প্রচার করেছেন। এর দ্বারা তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com