এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিক্ষক দম্পতির সন্তান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক হিসাবে নিয়োগের গৌরব অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী। এতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে শিক্ষক পরিবারে। পাশাপাশি তাকে নিয়ে গর্ব করছেন নিজ এলাকা ও উপজেলাবাসী। এই গর্বিত সন্তানের নাম ওমর শাহ্ রাফি।
তিনি উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামে উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা মোছা: রিনা আক্তার ও বাকচান্দা ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক উসমান ফারুক দম্পতির বড় সন্তান।
ওমর শাহ রাফি শিক্ষা জীবনে নান্দাইল উপজেলার সরকারি চণ্ডীপাশা উচ্চ বিদ্যালয় থেকে (২০১১/২০১৩ সেশন) ২০১৩ সালে জিপিএ-৫ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তির্ন হন। পরে ময়মনসিংহ জেলার স্বনামধন্য কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের (২০১৩/২০১৫ সেশন) ২০১৫ সালে জিপিএ-৫ পেয়ে একই বিভাগ থেকে কৃতিত্বের সাথে উত্তির্ন হন। তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হন এই মেধাবী রাফি। পরে তার আর পেছন দিকে থাকাতে হয়নি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ৩.৮১(৪) সিজিপিএ পেয়ে ২০১৯ সালে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ৩.৯১(৪) সিজিপিএ পেয়ে রসায়ন বিভাগে ২০২০ সালে সাফল্যের সাথে মাস্টার্স শেষ করেন। পড়ালেখার পাশাপাশি সে আইটি বিষয়ে পারদর্শিতা অর্জন করেন এবং দেশসেরা আইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারি পুরস্কার প্রাপ্ত হন।
পরে তার মেধার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। নিয়োগের পর থেকেই ওমর শাহ্ রাফির বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ঢল। সবাই তাকে ও তার গর্বিত মা-বাবাকে শুভেচ্ছা জানাতে ভীড় জমাচ্ছেন। রাফির মা-বাবাও শুভেচ্ছা নিচ্ছেন গর্বের সহিত হাসিখুশি ভাবে। উপজেলাসী সবাই তাকে নিয়ে গর্ববোধ করছেন। অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী ফেসবুক তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
গতকাল সোমবার (৪ নভেম্বর) ওমর শাহ্ রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক হিসাবে যোগদান সম্পন্ন করেছেন বলে তার বাবা ওসমান ফারুক নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে ওমর শাহ্ রাফির এত বড় অর্জনে আমরা সবাই গর্বিত। রাফিকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি। সে খুব সাধারণ পরিবারে নম্র-ভদ্র একজন ছেলে। তার মেধায় ও চেষ্টায় আজ তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে। তার জন্য আমার ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন।
সন্তানের এমন গর্বিত অর্জনে অনেক খুশি তার তার মা-বাবা সহ পুরো পরিবার। তার মা-বাবা বলেন, আমাদের ছেলে এমন কৃতিত্ব অর্জন করায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে যারা আমার ছেলেকে তার অর্জনে সহযোগী করছেন, তার সকল শিক্ষক ও তার সহযোগী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ওমর শাহ্ রাফি বলেন, আমার ইচ্ছে ছিলো সম্মানজনক কোনো কিছু করার। বাবা-মা'র দোয়ার বরকতে আমার ইচ্ছে পূরনের হয়েছে। তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার এ অর্জনের পেছনে আমার মা-বাবা সহ আমার শিক্ষা জীবনে যত শিক্ষক মহোদয় আছেন, সবার প্রতি আমি চির কৃতজ্ঞ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com