কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন পেছানো বা আর পুর্নবিচেনার কোন সুযোগ নেই। এই ভোট নিয়ে কোন চ্যালেঞ্জ নেই। কারণ সাধারণ মানুষের উৎসাহ, উৎসব- আমেজে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। ভয়েস অব অ্যামেরিকার প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, সব রকম চেষ্টার পরও যদি কোন দল নির্বাচনে না আসে তবে এই নির্বাচন পক্ষপাতমূলক বলা যাবে না। সেটা বাংলাদেশের এই নির্বাচনের বাস্তব চিত্র নয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে কুষ্টিয়ায় জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হানিফ। পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ মনোনয়ন জমা দেন। একই সঙ্গে দুই প্রার্থী শান্তি পূর্নভাবে মনোনয়ন জমা দিয়েছেন। পিটিআই রোডের নিজ বাসভবন থেকে নারী পুরুষ নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে এসে মনোনয়নপত্র জমা দেন হানিফ। জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা এহেতেশাম রেজা মনোনয়নপত্র গ্রহন করেন।
এ উপলক্ষে কুষ্টিয়া জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর নেতাকর্মীদের জয় বাংলা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ সভাপতি বিজ্ঞ পিপি অ্যাড অনুপ কুমার নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, অ্যাড. শেখ হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাজহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমীনুর রহমান মোমিজ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন কুষ্টিয়া সদর আসনের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়পত্র জমা দিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com