মতিন রহমান, মাগুরা: বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান এখন রাজনৈতিক ব্যাক্তি। ক্রিকেটের পাশাপাশি এখন থেকে তিনি রাজনীতিও করবেন। বাংলাদেশের আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।
সাকিব তার নিজ জেলা মাগুরা-১ আসন (মাগুরা সদর-শ্রীপুর) থেকে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সাকিব দলের মনোনয়ন পাওয়ার পরে বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে মাগুরায় এসে পৌঁছান। এসময় তার গাড়িবহরে শত শত নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ছাদখোলা গাড়িতে থাকা সাকিবকে এক নজর দেখতে তার ভক্ত সমর্থকসহ সাধারণ জনতার ঢল নামে।
মাগুরার ঢাকা রোড থেকে শুরু করে তার নির্বাচনী এলাকার লোকেরা তাকে দেখতে ভিড় জমান। এসময় সাকিব জনতার ভালোবাসায় ফুলের মালাতে সিক্ত হন। এসময় তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে তার ভালোবাসার জানান দেন।
সাকিব আল হাসানের রাজনীতিতে আসা নিয়ে এলাকার লোকেদের মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করছে। তার আগমনে নেতাকর্মী সহ সাধারণ জনতা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
এলাকাবাসী বলছেন সাকিব এমপি হলে উন্নয়ন আরো গতিশীল হবে। তারা এই বিশ্বসেরা ক্রিকেটারের মাধ্যমে মাগুরাকে আলাদাভাবে চেনাতে পারবেন বলে মনে করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com