মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসন ১৩১, টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভুঞাপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাকের পার্টি মনোনীত প্রার্থী এনামুল হক মঞ্জু।
সোমবার (২৭ নভেম্বর) সকাল এগারোটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র সংগ্রহের পর এনামুল হক মঞ্জু সাংবাদিকদের বলেন সুষ্ঠু নির্বাচন হলে গোলাপফুল প্রতীকে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
উল্লেখ্য, জাকির পার্টির টাঙ্গাইল জেলা পশ্চিম শাখার সভাপতি এনামুল হক মঞ্জু নবম ও একাদশ সংসদ নির্বাচনেও অত্র আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী হয়েছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com