ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ রবিবার নভেম্বর ২৬, ২০২৩ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ২৬ ও ২৭ নভেম্বর বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলো ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক অবরোধের প্রথম দিন রবিবার অবরোধের সমর্থনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল উপজেলা বিএনপির আহবায়ক জননেতা জনাব ফারুক আহম্মদের নেতৃত্বে আজ সকালে ঢাকা -রংপুর মহাসড়কে রাজমতি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে দক্ষিণ বাস স্ট্যান্ড হানিফ কাউন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব ফারুক আহম্মেদ।
বিক্ষোভ মিছিলে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,শ্রমিক দল কৃষকদল ও মৎস্যজীবী দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com