মামুনৃর রহমান,ঈশ্বরদী, (পাবনা): ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি মোঃ রুস্তম আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল (৭৫) বছর।
তিনি গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী ও ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। পারিবারিক থেকে জানা গেছে, প্রথম জানাযা নামাজ আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টার সময় ঈশ্বরদী পৌরসভা মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ি উপজেলার পাকশী রূপপুর কেন্দ্রীয় গোরস্থানে দ্বিতীয় জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com