আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: বটিয়াঘাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ধানের ফলন যাচাই ও জাত বাছাই বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা। মিজরিও-জার্মানীর আর্থিক সহায়তায় ১১ নভেম্বর ২০২৩ শনিবার বটিয়াঘাটার দেবীতলা গ্রামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আমন মৌসুমের ২৬ জন ধান চাষী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা সরজমিনে লোকজ ও দেবীতলাা কৃষক সংগঠনের সদস্য তাপস মল্লিকের উদ্যোগে গড়ে ওঠা ২০ জাতের স্থানীয় আমন ধানের মিনি ট্রায়াল প্লট এবং এলাকায় রোপনকৃত উচ্চ-ফলনশীন বিভিন্ন জাতের প্লট পরিদর্শন ও পরিভ্রমণ করে ধানের ফলন যাচাই ও জাত বাছাই করেন।
আগামীতে দেবীতলা গ্রামে ধানের ফলন ও জাত বিচারের জন্য ০৪টি মিনি ট্রয়াল প্লট করবার পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া দিনব্যাপী প্রশিক্ষণে ধান বীজ সংরক্ষণের উপায় ও পদ্ধতির ধাপসমূহ নিয়ে হাতে কলমে আলোচনা হয়। প্রশিক্ষণটিতে সহয়কের ভূমিকা পালন করেন কৃষিবিদ সিরাজুল ইসলাম, লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, সমন্বয়কারী পলাশ দাশ, ট্রেনিং ও অ্যাডভোকেসি অফিসার মৌফারসের আলম লেনিন, মিলন কান্তি মন্ডল প্রমুখ।
এই প্রশিক্ষণের মধ্যদিয়ে এলাকার কৃষকরা কোম্পানীর প্যাকেটজাত বীজের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের জন্য নিজেদের উৎপাদিত ধান থেকে স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে ধান জাত বাছাই ও বীজ সংরক্ষণ করতে পারবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com