স্টাফ রিপোর্টারঃ মোংলার ভিকটিম পেশায় একজন গৃহিনী এবং দর্জি। গত ২৮ জুন দিবাগত রাতে অর্থাৎ ২৯ জুন ভিকটিম তার ভাড়াকৃত বাসায় ঈদ উপলেক্ষে দর্জির কাজ করার সময় রাত আনুমানিক ০১.৩০ মিনিটে মোংলা পোর্ট পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ মোর্শেদ সড়ক এলাকায় জনৈক মোতলেব এর মুদি দোকানের সামনে ভিকটিমের টেইলার্স এর দোকানে বসে ঈদ উপলক্ষে অর্ডারী কাজ করার সময় আসামী মোঃ রফিকুল (২৫) ও তার সহযোগী হঠাৎ করে তার দোকানের ভিতর প্রবেশ করে।
এ সময় ভিকটিম কোন কিছু বুঝে উঠার আগে আসামী ও তার সহযোগী এলাপাতাড়ি ভাবে কিল ঘুষি মেরে আহত করে। ভিকটিম ডাক- চিৎকার করার চেষ্টা করলে আসামী ও তার সহযোগী তাকে জানে মেরে ফেলার হুমকি দেয় এবং জোর পূর্বক টেইলার্স এর পাশের রুমে নিয়ে দরজা বন্ধ করে ওড়না দিয়ে মুখ বেধে আসামীরা পরস্পর সহযোগীতায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং ভিডিও ধারন করেন।
আসামীরা ধর্ষণ করার পর ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং বলে এই বিষয়ে কাউকে কিছু বললে উক্ত ধর্ষণের ভিডিও সোসাল মিডিয়ার ছেড়ে দিবে ও ভিকটিমকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলবে চলে যায়। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ভিকটিমের ঘর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা দেয় । এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে মোংলা থানায় উক্ত আসামীদের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে।
এ ঘৃণিত ধর্ষণের বিষয়টি বিভিন্ন জাতীয়, স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক মাধ্যমে প্রচারিত হয়। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র্যাব গোয়েন্দা সূত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারে উক্ত মামালার ০২নং আসামী মোঃ রফিকুলক চট্রগ্রাম মহানগরীর কসাই গলি এলাকায় অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনা এবং র্যাব-৭, (স্পেশাল কোম্পানি) চট্টগ্রাম এর একটি যৌথ চৌকস আভিযানিক দল অদ্য ১০ নভেম্বর ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কসাই গলি এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামী মোংলা পোৗরসভার মোর্শেদ সড়ক ১নং ওয়ার্ডের
মোঃ মান্নান মাস্টারের ছেলে মোঃ রফিকুল (২৫) কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com