মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রতিপক্ষ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে বৈঠক করবেন। এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
ক্যালিফোর্নিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এক বছরের মধ্যে বিশ্বের দুটি পরাশক্তির মধ্যে এটি হবে দ্বিতীয় বৈঠক। বৈঠকে আলোচনার অন্তর্ভুক্ত থাকবে অর্থনীতি, বাণিজ্য, তাইওয়ান এবং চীনের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছেন।
তিনি সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি তিনি সাইডলাইনের বৈঠক হিসেবে বাইডেনের সঙ্গে মিলিত হবেন।
গত বছর বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পর থেকে শি এবং বাইডেন আর দেখা হয়নি।
সূত্র: আলজাজিরা
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com