শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সমষপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইলিয়াছ (৫২) নামে চালক চালক আহত হয়েছে।
সোমবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আহত ওই চালককে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মী। স্থানীয়রা জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটি (ময়মনসিংহ ল-১২০৩৯৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পরে। এ সময় চালক আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত ইলিয়াছ খুলনার বাসিন্দা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com