হেলালী খাতুন (দিপা) রাজশাহী: বীর মুক্তিযোদ্ধা, প্রবীন রাজনীতিবিদ,রাজশাহী জেলা আওয়ামীলীগ সদস্য জিন্নাতুন নেসা তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ভোর ৫ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জিন্নাতুন নেছা এমপির রিলেটিভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ৯ ই জুলায় ১৯৪৭ সালে রাজশাহীতে জন্মগ্রহন করে। তিনি পািতা পারভেজ আলী মিয়া ও মাতা জহুরা খাতুনের মেয়ে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। কিছুদিন আগে ‘ হার্ড জনিত’ রোগ নিয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং হাসপাতালে ভর্তি অবস্থায় আজ ভোর ৫ টায় মারা যান। তিনি নওহাটা সরকারী ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। জিন্নাতুননেছা তালুকদার রাজশাহী জেলার রাজনীতিবিদ ও বীর মুক্তি যোদ্ধা। সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন।
১৯৯৭ সালে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হন। পরবর্তীতে তিনি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। তিনি মন্ত্রীপরিষদভুক্ত ৪৩ জনের অন্তর্ভভুক্ত ৩ জন নারীর মধ্যে একজন ছিলেন।২০০১ সালে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। ২০১৮ সালে তিনি একুশে পদকে ঘোষিত হন।মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছেলের বৌ, ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রাজনৈতিক শেষ জীবনে বাগমারা উপজেলার তৃনমুল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সন্ধা নাগাদ মৃত জিন্নাতুন নেছার ( লাষ) রাজশাতে তার নিজ বাসভবনে আনা হবে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়স্বজন সহ বিভিন্ন পর্জায়ের মানুষ শোকাহত।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com