কুষ্টিয়া প্রতিনিধিঃ ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি সনদ লাভ করে দেশে ফেরায় সুইটি আহমদ-কে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের আলামপুর গ্রামের আমিনুল ইসলাম মুকুল ও সাহেদা বেগম এর কণ্যা সুইটি আহমেদ। অজপাড়া গ্রামে বসবাস ছিলো সুইটি'র। তার মা সাহেদা বেগম হাইস্কুলে শিক্ষকতা করতেন।
বিকেল থেকে সন্ধা পর্যন্ত ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ব্যারিস্টার সুইটি আহমেদ। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান। গত দুই দিন আগে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফেরেন তিনি। অজপাড়াগাঁয়ের নব্য এই ব্যারিস্টারি ডিগ্রিপ্রাপ্ত সুইটি আহমেদ এর দেশে ফেরার সংবাদ গ্রামবাসী জানতে পেরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে দুপুরে তিনি নিজ জেলা কুষ্টিয়ায় অবস্থান করেন। পরে কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল বহরে এলাকাবাসী তার গ্রামে নিয়ে যান। এবং সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ও তার মা সহ তার পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। এতে এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সাহেদা বেগম বলেন, আমার স্বপ্ন ছিলো মেয়েকে ডাক্তারি লেখাপড়া করাবো। মানুষের সেবা করবে। কিন্তু মেয়ের ইচ্ছে ছিলো আইনজীবী হবে। সে সময় তার মেয়ে বলেন' আইন বিভাগে লেখাপড়া করেও মানুষকে সেবা করা যাবে। তার লক্ষ্যে পৌছে দিতে কষ্ট করেছি। ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে 'বার এট ল' ডিগ্রি অর্জন করায় আজ সাহেদা বেগম গর্বিত।
এসময় ব্যারিস্টার সুইটি আহমেদ বলেন, আমি ব্যারিস্টার হয়েছি এলাকাবাসীর সেবার জন্য। আমার পরিবার অতীতে যেভাবে আপনাদের পাশে ছিল। আমিও সামনে সেভাবে আপনাদের পাশে থাকবো। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। তিনি আরো বলেন, এলাকা থেকে কোন ব্যক্তি লয়ার হতে আমার কাছে সহযোগীতা চাই আমি আমার সাধ্যমত তাকে সহযোগিতা করবো। এছাড়া তিনি যে কোন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে যোগদান করতে ইচ্ছা পোষণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল হক, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মুজিবুল শেখ, উজানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন মোল্লা। বক্তারা বলেন, সুইটি আহমেদ আমাদের এলাকার গর্ব। সে ব্যারিস্টারি করে এসেছে। এটা আমাদের জন্য পাওয়া। তার মতো করে আরো অনেকে ভালো কাজে উদ্বুদ্ধ হবে সেই আশা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com