কামরুজ্জামান অন্তর, শালিখা- মাগুরাঃ মাগুরার শালিখায় একপেট আহার অতঃপর হাসির আয়োজনে দুস্তদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একজন প্রতিবেশীও খারাপ থাকলে ভালো লাগবে না, বিত্তবানরা অসহায়দের পাশে এগিয়ে আসুন বলেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ।
২৫/১০/২০২৩ইং তারিখ দুপুর ১ঃ০০টায় মাগুরার শালিখা উপজেলা চত্বরে এক পেট আহার অতঃপর হাসি ' নামের একটি সংগঠনের মাধ্যমে দুই শতাধিক দুস্থ অসহযোগ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, এক পেট আহার অতঃপর হাসি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সোহেল সবুজ পরিচালক ( প্রশাসন) মোঃ ফসিয়ার রহমান, উপপরিচালক (অডিট) অরুপ কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com