শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শালফা ভস্তা ব্রিজ এলাকায় দ্রæতগতির একটি কোচ উল্টে ১৫ জন গুরুতর আহত হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার ভোর ৪ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। আহতরা বেশিরভাগ লালমনিরহাট, রংপুর, প গড়, জয়পুরহাট জেলার বাসিন্দা।
দুর্ঘটনা কবলিত কোচের যাত্রীরা জানায়, জলঢাকা থেকে ছেড়ে আসা প গড়গামী আহসান এন্টার প্রাইজ আরেকটি কোচের সাথে পাল্লা দিয়ে আসছিল। দেখে মনে হচ্ছিল এ যেন কোচের রেস প্রতিযোগিতা চলছে। এমতাবস্থায় ২০ অক্টোবর শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার শালফা ভস্তা ব্রিজের কাছে পৌছালে আহসান এন্টার প্রাইজ নিয়ন্ত্রন হারিয়ে একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিক্সার চালক সহ কোচের যাত্রী ১৫ জন গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় কোচের ভিতর আটকে পরা আহত যাত্রীদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।
এদিকে সকাল ৮ টার দিকে দুর্ঘটনা কবলিত কোচটি ক্রেন দিয়ে উদ্ধার করে পুলিশ। এ সময় ব্রিজের দু’পাশে প্রায় ৩ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। শেরপুর থানার পুলিশের প্রায় ৩ ঘন্টা চেষ্টা করার ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com