কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরাঃ মাগুরার শালিখায় বিনা মূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্ভোদন করা হয়েছে।২০/১০/২০২৩ ইং তারিখে সকাল ১০ঃ০০টায় এ উদ্ভোদন অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সাংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার এম পি।উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানটি শুরু হয়,এতে সভাপতিত্ব করেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার শ্রী হরেকৃষ্ণ অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ কামাল হোসেন,ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,মহিলা ভাইস, চেয়ারম্যান শাবানা আক্তার কল্পনা,কৃষি অফিসার আলমগীর হোসেন,মাগুরা জেলা পরিষদ সদস্য আবু হানিফ মুন্সি ও সাংবাদিক ইউনিট এর সভাপতি কামরুজ্জামান সহ আরও অনেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com