১৮ অক্টোবর , ২০২৩ রোজ বুধবার বিকাল ৩:৩০ মিনিটে এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড( ই ডি সি এল) শ্রমিক-কর্মচারীদের সংগঠন "এসেনসিয়াল ড্রাগস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বি-২১৩৭ (সি বি এ) আয়োজিত প্রধান কার্য্যালয়ের অফিস মিলনায়তনে "শেখ রাসেল দ্বীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় " প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণিষ্ঠ পুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই,শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়।
জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অধ্যাপক,ডা.এহসানুল কবির জগলুল,ব্যবস্হাপনা পরিচালক ও প্রধান নির্বাহী,এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড,বিশেষ অতিথি ছিলেন সত্যজিত দাশ,পরিচালক উৎপাদন,খুরশিদ আলম,পরিচালক অর্থ বিভাগ,(চলতি দায়িত্ব) এস এম আহসান,জি এম প্রশাসন( চলতি দায়িত্ব),মুহাম্মদ রবিউল আলম,কার্যকরী সভাপতি,(সি বি এ), সহ বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধানগণ।
সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কাজী ওবায়দুর রহমান,সভাপতি,(সি বি এ) বি-২১৩৭,আলমগীর হোসেন সরদার,সাধারণ সম্পাদক,(সি বি এ) বি-২১৩৭ এর সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপস্হিত বক্তারা বলেন,শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।এবং রাসেল নামটি বঙ্গবন্ধু নিজেই দিয়েছিলেন তার প্রিয় লেখক,প্রখ্যাত দার্শনিক এবং নোবেল পুরস্কার বিজয়ী বার্নার্ড রাসেল এর নামে।১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলকে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়।সে সময় সে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
শেখ রাসেল আজ বেঁচে থাকলে তার বয়স হতো ৬০ বছর।তার জ্ঞান, মেধা,প্রজ্ঞা,নেতৃত্বের গুণাবলী আমাদের কাজে লাগতো,দেশের কাজে লাগতো।শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়,বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।
হত্যাযজ্ঞ চলাকালে বাড়ির সিঁড়ির নিচে আশ্রয় নেওয়া শেখ রাসেলকে যখন টানা হেঁচড়া করা হচ্ছিল, তখন শেখ রাসেল বলেছিল আমি মায়ের কাছে যাবো।খুঁনিরা তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের লাশের কাছে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করে।সে দিন খুনিরা যে কি নৃশংস, নির্মম, বর্বর ছিলো সেটিরই প্রমাণ এই হত্যাকান্ড।
১৫ আগস্টের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় বাস্তবায়নের জোর দাবী জানান বক্তারা।
শেখ রাসেলের বেড়ে উঠা,মানবিকতা,উদারতা,জীবন সংগ্রাম এবং রাসেলের নির্মল, দুরন্ত ও প্রাণবন্ত শৈশব প্রত্যেক শিশুর কাছে তুলে ধরতে হবে।শেখ রাসেলের মতো এতো নির্মম ভাবে কোন শিশুকে আর যেন জীবন দিতে না হয়।ফিলিস্তিনের শিশুদের উপর যে জগণ্য হত্যাযজ্ঞ চলছে বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান।

উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com