কুষ্টিয়া প্রতিনিধি: ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ভজ রে আনন্দের গৌরাঙ্গ’। কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে আধ্যাত্মিক বাউল সাধক ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবসের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধা ৭টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগীতায় এবং তিনদিন ব্যাপী কুষ্টিয়া লালন একাডেমি অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ অ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া পুলিশ সুপার বিপিএএ, পিপিএম, পিপিএম (বার) এ এইচ এম আবদুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি বিজ্ঞ পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া নাগরিক কমিটি আহবায়ক ডাঃ এস এম মুস্তানজিদ, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
প্রধান আলোচক ছিলেন, ইবির সাবেক উপ উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, স্বাগত বক্তব্য রাখেন, চাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক মনজু প্রমূখ।
প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ সমাজ সচেতন বাদী মানুষ ছিলেন, বিদ্যালয়ে কোন শিক্ষা লাভ করেন নি। তিনি আধ্যাতিক ব্যক্তি ছিলেন বলেই আজ তিনি মরমী সাধক। লালনের কাছে সবার উপরে মানব বাদী, লালন বলে জাতির কি রুপ দেখলাম না তারে। তিনি প্রতিবাদী ছিলেন। তার গানের মাধ্যমে প্রমান পেয়েছে। মানুষ জাতির উর্দ্ধে। লালনের বানী গুলো সমাজের জন্য গুরুত্বপূর্ণ।
হানিফ এমপি বলেন, আজকের সমাজ ধর্মে বিভক্ত, আমরা এক সৃষ্টি কর্তার তৈরী। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে কেন বিভেদ থাকবে, লালন সেটাই প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সমাজকে পরিবর্তন করতে হলে লালনের বাণী সবাইকে ধারন করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিলো। বঙ্গবন্ধুও চেয়েছিলেন মানুষের মাঝে যেনো কোন ভেদাভেদ না থাকে। কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে সমাজে বিভেদ তৈরী করেছে দেশদ্রোহী। অনেকে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিন্তু কেউ দেশের উন্নয়ন চান নাই। আজ দেশে যে উন্নয়ন হয়েছে সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন শেখ হাসিনা। যারা দেশের উন্নয়ন চায় না, তারা নানান ভাবে কথা বলেন। মানুষ চাই কি দেশের উন্নয়ন। আমরা হানাহানি চাই না। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ রাজনিতি করে।
হানিফ এমপি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। তিনি মানবতার মা। লালনের যে চিন্তা, চেতনা ধারনা, তা পুরনে আমরা এগিয়ে যাবো। শুধু লালন ভক্ত হলে হবে না। লালনের বানী মানুষের মাঝে পৌছে দিতে হবে। সকল অপশক্তিকে উৎখাত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উল্লেখ, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন সাঁইজির দেহত্যাগের পর থেকেই এভাবে অনুষ্ঠান চলে আসছে। মনের বাসনা পূরণ ও লালন প্রেমের টানে জমজমাট হয়ে উঠছে সাঁইজির বারামখানা। এরইমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আখড়াবাড়িতে এসেছে সাধু-বাউলরা। তাদের পদচারণায় সরব হয়ে উঠেছে লালন আখড়াবাড়ি প্রাঙ্গণ। পর্যটক ও দর্শনার্থীরাও লালনকে জানতে ও বুঝতে এসেছেন। রেওয়াজ মতে চলছে গুরু-শিষ্যের সাধন-ভজন, ভক্তি-শ্রদ্ধা নিবেদন। আগত সাধু বাউল ও পর্যটকদের নিরাপত্তা রক্ষায় এবার বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। উৎসবকে ঘিরে আনসার সদস্য, পুলিশ, র্যাব সদস্য সহ সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com