ছাদেকুল ইসলাম রুবেল: ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলারর প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন-বিক্ষোভ করেছে উপজেলা ইমাম ওলামা পরিষদ।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার পবনাপুর ইউনিয়নের ফকিরহাট মদিনাতুল উলুম ক্বওমী হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়কে এ কর্মসূচী পালন করেন তারা।
এতে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম ফয়েজী, মাওলানা মুফতি আবু নাঈম ও ফকিরহাট মদিনাতুল উলুম ক্বওমী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে নিরাপরাধ মানুষ-শিশু হত্যা বন্ধে বিশ্ব নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com