আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ রমজান(২৮), পিতা-হাবিবুর রহমান, সাং-মোজাহিদ পাড়া ৩য় গলি, থানা-লবণচরা; ২) মোঃ শহিদুল ইসলাম ওরফে লুলু(২৩), পিতা-মৃত: ফুল মিয়া শরীফ, সাং-লাখোহাটি পশ্চিম পাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-কেদারনাথ রোডস্থ রিগ্যানের গ্যারেজ, থানা-দৌলতপুর; ৩) মোঃ রিয়াজ শেখ(২২), পিতা-মৃত: আনোয়ার শেখ, সাং-হাজীগ্রাম বেলেঘাট, থানা-দিঘলিয়া এবং ৪) মোঃ সাগর মুন্সী(৩০), পিতা-মৃত নাসির মুন্সী, সাং-লাখোহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদের’কে খুলনামহানগরীর বিভিন্ন থানা এলাকা হতেগ্রেফতার করা হয়েছে। উপরোক্তমাদক কারবারিদের নিকট হতে ১২৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করাহয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্টথানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি'র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৫ অক্টোবর বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com