এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী লামা ঝিঙ্গাবাড়ি এমডি মাদ্রাসার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো-শিক্ষার পরিবর্তন শিক্ষক দিয়ে শুরু হয়"।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা, র্যালি ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিনটি উৎযাপন করা হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মুরতোজা আহমেদর সভাপতিত্বে ও সহকারী মৌলবী হাফেজ মাওলানা শামসুল করীমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারী সুপার মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক এবাদুর রহমান,সহকারী শিক্ষক এইচএম সাইফুল্লাহ প্রমুখ।
এ সময় সহকারী মৌলবী আলতাফুর রহমান, সহকারী মৌলবী বিলাল উদ্দিন, সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, ইবতেদায়ী প্রধান ফরিদ উদ্দিন, শিক্ষক সালেহ্ আহমদ, আবু বক্কর সহ সকল কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সভাপতি বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সভাপতির বক্তব্য মাওলানা মুরতোজা আহমেদ বলেন, আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের বেসরকারি শিক্ষক বলা হয়। সরকার আমাদের সকল সুবিধা দিয়ে থাকে, কিন্তু আমাদের নামের পূর্বে বে শব্দটা বড়ই বেমানান। বেসরকারি শিক্ষক এর বদলে স্বায়ত্তশাসিত বা অন্য কেনো প্রতিশব্দ ব্যবহারের দাবি জানাচ্ছি। "বে" শব্দটির অর্থগত দিক থেকে শিক্ষকদের সাথে যায় না বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন।
এর আগে অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com