আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর লবনচরা থানার মোহাম্মদ নগর এলাকায় ২ লাখ ৭৪ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান - র্যাব ৬।
গ্রেফতারকৃত আসামীরা হলো - ঝালকাঠি জেলার রাজাপুর থানার আলী খানের ছেলে আব্দুর রহিম খান(৪৭) এবং বরিশাল জেলার উজিরপুর থানার আনোয়ার হোসেনের ছেলে রানা মজুমদার(৪৮)।
রবিবার দিবাগত রাত ২ টায় লবনচরা থানার মোহাম্মদ নগর এলাকার মেইন রোড সংলগ্ন একটি বাড়ির সামনে অভিযান পরিচালনা করে র্যাব। ২ অক্টোবর সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবত অবৈধ লাভের আশায় জাল টাকা দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে, ঘটনার সত্যতা যাচাই ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ এর একটি আভিযানিক দল অভিযান শুরু করে এবং সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে।
এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের লবনচরা থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com