মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ।
২৬ সেপ্টম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, বঙ্গবন্ধু কর্ণার, লাইব্রেরী, সততা স্টোর, শিক্ষা উপকরণ, বিদ্যালয় আঙিনায় ফুলের বাগান পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার।
পরে আয়োজন করা হয় আন্ত শ্রেণি বির্তক প্রতিযোগিতা ২০২৩ এতে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় প্রতিষ্ঠাতা পূত্র রফিকুল ইসলাম।
এসময় জেলা শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়ে পাঠ্যক্রম এর পাশাপাশি সহপাঠ্যক্রম বিষয়গুলোতে নিয়মিত চর্চা করতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে সৃজনশীল কাজে যুক্ত হতে হবে
তিনি আরও বলেন, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের সকল কার্যক্রম দেখে আমি উৎফুল্ল আশা করি অত্র বিদ্যালয়টি দেশ সেরা বিদ্যালয় হিসেবে সুনাম বয়ে আনবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com