আওয়ামী লীগের সাথে জনগণের কোন সম্পর্ক নাই মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। তাই সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমুলক নির্বাচন দিতে ভয় পায়।
তিনি আজ (রবিবার) দুপুরে কিশোরগঞ্জ জেলা লেবার পার্টির উদ্যোগে শহরের শেরাটন হোটেলে জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায় মন্তব্য ডাঃ ইরান বলেন, বিগড ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া সরকারের কোন অর্জন নাই। এসব ইট-পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা গনতন্ত্র ও ভোটাধিকার হরন করে মুক্তিযুদ্ধের চেতনায় কুঠারাঘাত করেছে। সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে দলীয়করন করে আজ্ঞাবহ দলদাস প্রতিষ্ঠানে পরিনত করেছে। তাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্যের মাধ্যমে রক্তে কেনা বাংলাদেশের মর্যাদা ও স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে হবে।
কিশোরগঞ্জ জেলা লেবার পার্টির সভাপতি আতাউর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জনার মাজহারুল ইসলাম, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিব্বুল্লাহ আল মাহাদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, লেবার পার্টির জেলা সাংগঠনিক সম্পাদক মো: নাঈম আকন্দ, জেলা দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাজধর, জেলা সদস্য দেলোয়ার হোসেন, মো: মামুন শেখ ও জেলা ছাত্রমিশন আহবায়ক এজাজুল হক প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com